আনন্দ (রেসপাইট কেয়ার)

২০১৬ সালে শিশুদের প্রকল্পে অন্তর্ভুক্তির ৫ বছর পর যখন শারীরিক কষ্টের কিছুটা উন্নতি হয় তখন শিশু প্রকল্প টিম সিদ্ধান্ত নেয় শিশুদের জীবনের গুণগত মান উন্নয়নের জন্য আরো কিছু করা দরকার। প্রতিবন্ধিতা সংক্রান্ত কুসংস্কার এবং পরিবারের হীনমন্যতা এসব শিশুদের একটি ঘরে, বিছানায় বছরের পর বছর বন্দি করে রাখে। সেই সাথে পরিবারের পরিচর্যাকারী প্রতিনিয়ত সেবা দিতে দিতে বিধ্বস্ত হয়ে পড়েন। সে সূত্রে ২০২২ সালের ফেব্রুয়ারী মাস থেকে প্রতি সপ্তাহে একদিন শিশুদের বাসা থেকে সেন্টারে নিয়ে আসেন প্যালিয়েটিভ কেয়ার সহকারি এবং স্বেচ্ছাসেবকরা। সেন্টারে আসার পর ৬ – ৮ ঘন্টা শিশুদের দেখাশোনার (খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা) সমস্ত দায়িত্ব সেন্টারের। সেই সাথে খেলাধূলা, স্কুলের অন্য শিশুদের সাথে মিথস্ক্রিয়া এবং ফিজিওথেরাপি দেয়া হয়ে থাকে। এসময় মা-বাবা তাদের নিজেদের কাজ করতে পারেন কিংবা বিশ্রাম নিতে পারেন।