আশা দোকান

২০১৭ সালে শুরু হওয়া চ্যারিটি শপ ‘আশা’র মূল উদ্দেশ্য ছিলো মানুষের মর্যাদা রক্ষা করে সাহায্য করা। প্রয়োজনের তাগিদে বিনামূল্যে জিনিস নিতে গিয়ে কেউ যেন অপ্রকাশিত গ্লানিতে না ভোগেন। সেই সূত্রে পোশাক এবং প্রয়োজনীয় তৈজষপত্র (অনুদান ভিত্তিক) নিয়ে প্রতি শনিবার সেন্টারের উঠানে আশা দোকান খোলা হয়। ক্রেতা নিজে দাম ঠিক করেন এবং কিনে নিয়ে যান প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী। এই দোকান থেকে প্রাপ্ত অর্থ কড়াইল সেন্টারের অফিস পরিচালনায় ব্যবহৃত হয়।