মমতাময় কড়াইল

সোসাইটির সবচেয়ে বড় প্রকল্প ‘মমতাময় কড়াইল’। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে তৃণমূল পর্যায়ে গণমানুষের কাছাকাছি প্যালিয়েটিভ কেয়ারকে নিয়ে যাওয়ার জন্য কড়াইল বস্তিতে প্রকল্পটির যাত্রা শুরু হয় ২০১৫ সালে। বার্ধক্য এবং নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত বয়স্ক মানুষদের ভোগান্তি কমানো ছিলো উদ্দেশ্যে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (ডব্লিউএইচপিসিএ) এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সমাজভিত্তিক সম্পৃক্ততায় গড়ে উঠে এই কর্মকান্ড। প্রকল্পের অর্থায়ন এবং সময়কাল শেষ হলে ২০২১ সালের ফেব্রুয়ারী সম্পূর্ন দায়িত্ব গ্রহণ করে পিসিএসবি, যার মূল অর্থের উৎস যাকাত এবং সাধারণ অনুদান।

বাংলাদেশে বস্তির সংখ্যা প্রায় ১৪,০০০, যেখানে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। এর মধ্যে সবচেয়ে বড় বস্তি ‘কড়াইল’, রাজধানীর অভিজাত গুলশান, বনানীর এলাকার পাশে গড়ে উঠেছে। সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে স্থানীয় তথ্যসূত্র অনুসারে প্রায় ৪,৫০,০০০ লক্ষ মানুষের বসবাস, এদের মধ্যে ৪০,০০০ শিশু।

  • বয়স্ক এবং শিশুদের জন্য প্যালিয়েটিভ সেবা কার্যক্রম
  • সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা
  • প্রতিবন্ধিতায় ভুগছে এমন নিবন্ধিত শিশুদের জন্য রেসপাইট কেয়ার বা ‘আনন্দ প্রোগ্রাম’
  • সমাজভিত্তিক চক্ষুসেবা
  • সচেতনতা মূলক কার্যক্রম (উঠান বৈঠক)
  • আশা দোকান