কমিউনিটি আই কেয়ার

প্রাথমিক স্বাস্থ্য সেবার সম্প্রসার হিসেবে এই সেবা শুরু হয়েছিল ২০১৭ সালে বিক্ষিপ্তভাবে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই মাস থেকে মাসে একদিন প্রকল্পের রোগী এবং কড়াইল কমিউনিটির অন্যান্যরাও এই সেবা নিচ্ছেন। অপারেশন, চশমা সহায়তা ইত্যাদির পাশাপাশি পুনর্বাসন হিসেবে একজন অন্ধ শিশু ঢাকার মিরপুরে ব্রেইল স্কুলে পড়াশোনা শুরু করেছে। (বর্তমানে স্বপ্ন প্রোগ্রামের আওতাভুক্ত)

সচেতনতা মূলক কার্যক্রম

উঠান বৈঠক: কড়াইল কমিউনিটির মানুষদের প্যালিয়েটিভ কেয়ার, এর প্রয়োজনীয়তা এবং কমিউনিটি অংশগ্রহণের জন্য আলোচনা সভা করা হয়।

এছাড়াও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে নানবিধ ছোট-বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সচেতনতা মূলক কাজের অংশ হিসেবে।