বয়স্ক এবং শিশুদের জন্য প্যালিয়েটিভ সেবা কার্যক্রম

প্রায় ২০০ বয়স্ক রোগী এই প্রকল্পের অধীনে রয়েছে। শয্যাশায়ী, পক্ষাঘাতগ্রস্থ, বয়স জনিত নানাবিধ ভোগান্তি, ডিমেনশিয়া, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত জটিলতা, ক্রনিক কিডনি রোগ, হৃদরোগ সংক্রান্ত জটিলতা, লেপরোসি, এবং শারীরিক ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এমন রোগীরা সেবা পাচ্ছে।

প্রায় ২৫ জন নানাবিধ প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশু এই প্রকল্পের আওতাধীন। সেরিব্রাল পালসি, জন্মগত ত্রুটি, জেনেটিক সমস্যা, ক্যান্সার সংক্রান্ত জটিলতা ইত্যাদির জন্য ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে এমন শিশু এবং তার পরিবার কমিউনিটি প্যালিয়েটিভ সেবা পাচ্ছেন।

হোম ভিজিট / গৃহ সেবা

শয্যাশায়ী রোগীদের (বয়স্ক এবং শিশু) বাসায় গিয়ে নিয়মিত যত্ন নেন প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় প্যালিয়েটিভ কেয়ার সহকারীরা (পিসিএ) নার্স এবং চিকিৎসকের তত্ত্বাবধানে। সেই সাথে নার্স, চিকিৎসক সাপ্তাহিক এবং প্রয়োজন অনুযায়ী হোম ভিজিট দিয়ে থাকেন।

অন্যান্য সেবা সমূহ:

  1. শারীরিক ভোগান্তি কমানো, সেই সাথে দীর্ঘমেয়াদি রোগের (যেমন – ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, অ্যাাজমা ইত্যাদি) প্রয়োজনীয় ঔষধ নিয়মিত পেয়ে থাকেন প্রকল্পের রোগী।
  2. সামাজিক সহায়তা হিসেবে প্রতি মাসে প্রকল্পের নির্দিষ্ট সংখ্যক রোগী (বয়স্ক এবং শিশু) খাবার পেয়ে থাকেন।
  3. প্রতিবন্ধিতায় ভুগছে (সেরিব্রাল পালসি এবং অন্যান্য কারণে) এমন শিশুরা সপ্তাহে ৩ দিন এই সেবা পেয়ে থাকে (বাসায় এবং সেন্টারে)।
  4. প্রয়াত রোগীদের দাফন কার্যক্রমে সহযোগিতা, কোলস্টমি ব্যাগ, রাবার ক্লথ, রিহেবিল্যাটেশন এর জন্য লাঠি, হুইলচেইয়ার ইত্যাদি সহযোগিতা
  5. প্রিয় মানুষটি চলে যাওয়ার পর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন প্যালিয়েটিভ কেয়ার সহকর্মীরা